বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে লক্ষ্মীপুরে লাখো মানুষের বিশেষ দোয়া

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৯.০৭ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর :
করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে লক্ষ্মীপুরে হাজার হাজার মানুষের কান্না ও আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠে  জেলার প্রতিটি মসজিদ প্রাঙ্গণ ও মাদ্রাসা ময়দান। বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য, হাজার হাজার মানুষের কান্না  আর আর্তনাদে  স্তম্ভ  হয়ে উঠলো লক্ষ্মীপুর। একই সাথে ফজরের নামাজ থেকে  শুরু করে  সকাল ১১ টা পর্যন্ত  জেলার  প্রতিটি মসজিদে এই মহামারী  করুণা ভাইরাস থেকে  রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে খতমে শরীফ  পাঠ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে আওলাদে রাসুল (সঃ)সাইয়্যেদ মোঃআনোয়ার হোসাইন তাহেরী আল জাবেরীর আহবানে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া ঈদগাহ ময়দানে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও সারাবিশ্বের মানুষকে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য খতমে শাফা ও দোয়ার আয়োজন করা হয় ।
বুধবার ফজরের নামাজের পর থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আল্লাহ- আল্লাহ ধ্বনিতে মুখরিত হয় পুরো ময়দান, সারাবিশ্বের মানুষের শান্তি কামনা ও মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য এই খতমে শাফা ও দোয়ার আয়োজন করা হয় ।
হায়দরগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হকের পরিচালনায় উক্ত খতমে শাফায় উপস্থিত ছিলেন, আওলাদে রাসুল (সঃ)সাইয়্যেদ মোঃআনোয়ার হোসাইন তাহেরী আল জাবেরী,সাইয়্যেদ তাহের জাবেরী, সাইয়্যেদ জায়েদ জাবেরী, সাইয়্যেদ মাহবুব জাবেরী, অধ্যক্ষ মাওঃআব্দুল আজিজ মজুমদার ,মাওঃ ইউছুফ জামান, মাওঃ ইসমাইল ,কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ প্রমুখ।
উক্ত খতমে শাফায় আওলাদে রাসুল (সঃ)সাইয়্যেদ মোঃআনোয়ার হোসাইন তাহেরী আল জাবেরী বলেন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যখন নানা পদক্ষেপ নেয়া হচ্ছে সেই মুহূর্তে এই রোগে আক্রান্ত হওয়ার শুস্কা কমাতে এক‌টি দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন।
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখে বিশ্বের সব দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com