বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাতক্ষীরা থেকে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ১০.২৫ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা থেকে বিশেষ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানবপাচার ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মোকলেছুর রহমান, মো. শহিদুজ্জামান বাবুল, মো. আনারুল ইসলাম ও মো. কাজিরুল ইসলাম।

সিআইডি থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে সাতক্ষীরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ২০২১ সালের ৩ মার্চ দায়ের হওয়া মামলার তদন্তে পাওয়া আসামি।

এর আগে গত ১৯ ডিসেম্বর ফতুল্লা থানায় দায়ের হওয়া একই মামলার সন্দেহভাজন আরেক আসামি মো. আবদুস সাত্তারকে (৩৮) যশোরের কেশবপুর থেকে গ্রেপ্তার করে সিআইডি। তার আগে একই মামলায় গ্রেপ্তার হওয়া ফাতেমার আদালতে দেয়া জবানবন্দিতে আবদুস সাত্তারের নাম জানতে পারে সিআইডি।

আবদুস সাত্তার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেন, তিনিসহ মামলার অন্যান্য আসামিরা ভিকটিমদের মোটরসাইকেলে করে যশোর থেকে সাতক্ষীরায় গ্রেপ্তার মোকলেছুর রহমানের বাড়িতে রেখে আসেন। পরে ভারতে অবস্থানরত মামলার এজাহারনামীয় আসামি নজরুল ও তার সহযোগীদের সহায়তায় ভারতে পাচার করে দেয়।

গ্রেপ্তার আনারুল ও কাজিরুল ইসলাম জিজ্ঞাসাবাদে সিআইডিকে জানিয়েছেন, তারা সকলেই ভারতে নারী ও শিশু পাচারকারী দলের সক্রিয় সদস্য। ভারতে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে যথাক্রমে সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলায় মানব পাচার আইনে একাধিক মামলা রয়েছে।

এই চক্রের মূল হোতা এজাহারনামীয় আসামি মো. আনোয়ার হোসেন ভারতের কারাগারে আটক রয়েছেন। অপর এজাহারনামীয় আসামি নজরুলকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সিআইডির মানব পাচার ইউনিট কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com