বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চকবাজারে ব্যবসায়ী ও কর্মচারীকে অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত ৪ জন গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৮.১২ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

রাজধানীর চকবাজারে প্লাস্টিকের কাঁচামাল ব্যবসায়ী ও কর্মচারীকে অপহরণ করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের চকবাজার থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো নুরুজ্জামান হাওলাদার, মোঃ আঃ আজিজ শিকদার, হাফেজ চৌকিদার ও দেলোয়ার হোসেন মোল্লা ওরফে দেলু। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (২৮ ডিসেম্বর ২০২২) রাতে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ২০২২) বেলা ১১:০০ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার।

তিনি বলেন, গত ১৫ ডিসেম্বর রাত ১১:০০ টায় প্লাস্টিকের কাঁচামাল ব্যবসায়ী জুয়েল শিকদারের বাবা থানায় হাজির হয়ে তার ছেলের নিখোঁজের বিষয়ে চকবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এরই ধারাবাহিকতায় চকবাজার মডেল থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অপহৃত জুয়েল শিকদার ও তার কর্মচারী মোর্শেদ আলমের সর্বশেষ অবস্থান বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় নিশ্চিত করে। পরে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী নুরুজ্জামান, আজিজ, হাফেজ চৌকিদার ও দেলোয়ারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, অপহরণকারীরা পরস্পর যোগসাজসে দুইজনকে অপহরণ করে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় নিয়ে যায়। পরে তাদেরকে মাছ ধরার ট্রলারে উঠিয়ে মেঘনা নদীর মাঝামাঝি নিয়ে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমদের চোখে মরিচের গুড়া দিয়ে গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে মেঘনা নদীতে ফেলে দেয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির চকবাজার মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেনের নির্দেশনায় চকবাজার মডেল থানা পুলিশ অভিযানটি পরিচালনা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com