বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৬১৪ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ২.২৯ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৫২১ জন। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ৩০৬ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ৪৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৪৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৩৯১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৯৫ জন এবং মারা গেছেন ৫২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০২ জন এবং মারা গেছেন ২৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭২৮ জন এবং মারা গেছেন ২৪ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৫৫ জন এবং মারা গেছেন ৫০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৮৬ হাজার জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৬৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com