বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বিদায়ী ইউএনও কে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৩.৪২ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুরের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফকে বিদায় সংবর্ধনা প্রদাান করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এ উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধার সন্তান ইউএনও হাসান মারুফ।

বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান খান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। বীর মুক্তিযোদ্ধাবৃন্দ তাদের বক্তব্যে আরেক বীর মুক্তিযোদ্ধার সন্তান ইউএনওর বিদায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এছাড়াও সকালে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে শিল্পকলা একাডেমি হতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com