বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন ময়মনসিংহ জেলার পক্ষ থেকে গুণীজনদের সংবর্ধনা প্রদান

  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৪.০০ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’কে সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি নব-নির্বাচিত ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, নব যোগদানকৃত জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান ও জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা পিপিএম কে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিদের হাতে ফুল ও শুভেচ্ছা ক্রেস তুলে দেন উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার সন্ধ্যায় জেলা শহরের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মো. ফজলুল হক, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম, ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, মুক্তাগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দ, ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জাল হোসেন খান, গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম বলেন, আপনাদের সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। ময়মনসিংহের সার্বিক উন্নয়নে আমরা আপনাদের পাশে চাই। আপনাদের পাশে নিয়ে একসাথে কাজ করতে চাই। পরে আমন্ত্রিত সকল অতিথিদের সম্মানে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন জেলা শাখার পক্ষ থেকে নৈশভোজ এর আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com