বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জি এম কাদের পার্টির দায়িত্ব পালন করতে পারবেন না

  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৪.৫৭ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন-সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জাপা থেকে বহিষ্কৃত নেতা ও দলটির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা আপিল বিভাগে আবেদন করেছিলেন।
আপিল বিভাগের আদেশের পর জিয়াউল হক মৃধার আইনজীবী সিনিয়র এডভোকেট সাঈদ আহমেদ রাজা বলেন, হাইকোর্ট রুলসহ যে আদেশ দিয়েছিলেন, তা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে জি এম কাদের এখন দলের চেয়ারম্যান হিসেবে কাজ করতে পারছেন না।
তিনি বলেন, নিম্ন আদালতের দেয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে জি এম কাদেরের করা আপিল দ্রুত শুনানি করতে বলা হয়েছে। আগামী ৯ জানুয়ারি জেলা জজ আদালতে এ-সংক্রান্ত শুনানির তারিখ ধার্য রয়েছে।
জি এম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জিয়াউল হক মৃধার করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে জেলা জজ আদালতে জি এম কাদেরের করা আপিলটি ৯ জানুয়ারি শুনানি করতে বলেছেন আপিল বিভাগ। ফলে জি এম কাদের জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কি না, তা জানতে ৯ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
গত ৪ অক্টোবর জিয়াউল হক মৃধা দলীয় কার্যক্রমে জি এম কাদেরের অংশগ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত গঠনতন্ত্রের আলোকে জি এম কাদেরকে দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।
এ আদেশ প্রত্যাহার চেয়ে জি এম কাদের একই আদালতে আবেদন করেন, যা ১৬ নভেম্বর খারিজ হয়। এর বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করেন তিনি। এ আপিলের গ্রহণযোগ্যতার ওপর ৯ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য করা হয়। এ অবস্থায় শুনানির তারিখ এগুতে আবেদন করেন জি এম কাদের, সেটি ২৪ নভেম্বর খারিজ হয়। এর বিরুদ্ধে ২৮ নভেম্বর হাইকোর্টে আবেদন করেন জি এম কাদের।
শুনানি নিয়ে ২৯ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। এই আদেশে ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি স্থগিত করা হয়।
তবে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার কোর্টে আবেদন করেন জিয়াউল হক মৃধা। এর পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর চেম্বার কোর্ট হাইকোর্ট আদেশ স্থগিত করে জিয়াউল হক মৃধার আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com