বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় পিতাকে হত্যার ঘটনায় পলাতক পুত্র গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৪.১৩ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার ঘটনায় পুত্র নাঈম ফকিরকে (১৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোররাতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নাঈম ফকিরকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে আনা হয়।

এদিন বিকেলে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, গত ১০ ডিসেম্বর দিবাগত রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী গ্রামের বাসিন্দা কিবরিয়া ফকিরকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পুত্র নাঈম ফকির। হত্যাকান্ডের পর থেকেই আত্মগোপনে ছিল সে।

শহিদুল ইসলাম আরো জানান, ফরিদপুর র‌্যাব ক্যাম্প পিতার হত্যাকারী পুত্র নাঈমকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. নাঈম ফকিরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাঈমকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, হত্যার ঘটনায় ১২ ডিসেম্বর নিহত কিবরিয়া ফকিরের ভাই মো. দেলোয়ার ফকির বাদী হয়ে নাঈমকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বাবাকে কুপিয়ে হত্যার পর থেকেই ছেলে নাঈম পলাতক ছিলো। সাভার থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাবের একটি দল।

বুধবার (১৪ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com