বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতিতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরন

  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৯.২৫ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়ার কালী মন্দিরে মঙ্গলবার বিকালে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

পুনাক শেরপুর জেলার সভাপতি সানজিদা হক মৌ’র সভাপতিত্বে ওসি মনিরুল আলম ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- শেরপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম।

অন্যদের মধ্য থেকে শেরপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য, উপজেলা সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী, ট্রাইবেল ওয়েল ফেয়ার চেয়ারম্যান নবেশ খুকশী ও রয়েল কোচ প্রমুখ।

প্রধান অতিথি পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম বলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ও কর্মসংস্থানের জন্যে শেরপুর পুনাক কাজ করবে। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন পিছিয়ে থাকার সময় না বলে সকলকে উন্নয়নের পাশাপাশি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। এ সময় ১০০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীত বস্ত্র কম্বল হাতে পেয়ে বেজায় খুশি হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com