শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭ এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৬.৩১ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭ এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে সাভার আওয়ামী লীগের জনসমাবেশে তিনি এ মন্তব্য করে।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে, এটা ভাবার কারণ নেই।

তিনি বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারা দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কী আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে?

এর আগে, শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে দলটি থেকে নির্বাচিত ৭ জন সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।শনিবার বেলা ২টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। জনসভা উপলক্ষে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন।

– চ্যানেল 24

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com