মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আগামী ২৯ ডিসেম্বর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা

  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৫.৫৪ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় দেশের সব উপজেলা সদরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এ লক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর পর‍ীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক অধিদফতর থেকে জারি করা এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে দুই ঘণ্টায়। পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ এ পরীক্ষায় অংশ নিতে পারবে। এরইমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

প্রাথমিক স্তরে মেধা বৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থী বাছাইয়ের উদ্দেশ্যে এক সময় বৃত্তি পরীক্ষার প্রচলন ছিলো। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) শুরু হওয়ার পর এই বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া শুরু হয়।গত দুই বছর করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রাথমিক সমাপনী পরীক্ষা হয়নি। এরমধ্যেই ঘোষণা আসে নতুন শিক্ষা কারিক্যুলাম শুরুর। সেখানে বাদ দেওয়া হয় সমাপণী পরীক্ষা। ফলে প্রাথমিক স্তরে বৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থী বাছাই করতে আবারও আলাদা করে পরীক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে শিক্ষা ব্যবস্থায় নতুন কারিক্যুলাম শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেনিতে নতুন কারিক্যুলামে পাঠদান শুরু হচ্ছে। নতুন শিক্ষাক্রমে পঞ্চম শ্রেনির প্রাথমিক শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা রাখা হয়নি। সবশেষ প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হয় ২০১৯ সালে।

ওই ফলাফলের ভিত্তিতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বৃত্তির জন্য নির্বাচিত ৮০ হাজারের বেশি শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ২২৫ টাকা করে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com