শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোলাপবাগে বিএনপি’র সমাবেশ শনিবার বেলা ১১টায়

  • আপডেট সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৭.৫৯ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, শনিবার বেলা ১১টায় রাজধানীর গোলাপবাগে বিএনপি’র সমাবেশ শুরু হবে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ড. খন্দকার মোশাররফ বলেন, আমরা না চাওয়া সত্যেও অযাচিতভাবে পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে নজিরবিহীনভাবে ২৬ শর্তে গণসমাবেশের যে সম্মতি দেয় তা যুক্তিসঙ্গত কারণে আমরা প্রত্যাখ্যান করি। পরে আলোচনার মাধ্যমে তৃতীয় কোনো উপযুক্ত স্থানে সভার অনুমতি দেওয়ার যে অনুরোধ জানিয়েছি তাতেও গড়িমসি করে সরকার।

তিনি জানান, শুক্রবার দুপুরে আমাদের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার বরাবর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করতে চিঠি পাঠায়। পরে পুলিশ সম্মতি দেয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, গোলাপবাগ মাঠে বেলা ১১টায় সমাবেশ শুরু হবে। ওই এলাকা এবং সেখানকার আশপাশের রাস্তায় নিরাপত্তা জন্য পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।

সবাইকে উপস্থিতি হয়ে সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকাবাসী বিএনপির সঙ্গে আগামী দিনে যুগপৎ আন্দোলনে শরিক হবেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং ড. আব্দুল মঈন খান।

এর আগে রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে বিএনপির প্রতিনিধিদল গেলে তাদের সমাবেশের অনুমতির কথা জানায় পুলিশ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com