মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফ্রান্সে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রতি দিন কয়েকশো করে বাড়ছে

  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২০, ৬.০৩ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

ইটালির পর এ বার কি ফ্রান্স! নোভেল করোনাভাইরাস দ্রুত ছড়াচ্ছে, ‘প্রতি তিন দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ’ হচ্ছে। তাই চরম উদ্বেগ প্রকাশ করল ফ্রান্সের স্বাস্থ্য প্রশাসন। ‘অত্যন্ত ভয়ঙ্কর’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য দফতরের প্রধান জেরোম সলোমন। সরকারি ভাবে নিষেধাজ্ঞা জারি না করলেও নাগরিকদের বাইরে না বেরনোর আর্জি জানিয়েছেন সলোমন। ইউরোপের মধ্যে তো বটেই, চিনের পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে ইটালি। দেশের সবাইকে ‘কোয়রান্টিন’ থাকার ঘোষণা করা হয়েছে কয়েক দিন আগেই। এ বার একই রকম উদ্বেগ ছড়িয়ে পড়ল ফ্রান্সেও। সেখানে রবিবারের হিসেবে ইতিমধ্যেই ১২৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৫৪২৩ জন। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১২ জন। আক্রান্তদের মধ্যে প্রায় ৪০০ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের সংক্রমণ মৃদু।

কিন্তু যেটা উদ্বেগের, সেটা হল, শ’য়ে শ’য়ে আক্রান্ত বাড়ছে প্রতিদিন। মৃতের সংখ্যাও বাড়ছে তাল মিলিয়ে। রবিবারের দেওয়া হিসেবে দেখা গিয়েছে, তার আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০০ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। এ ছাড়া আরও ৪০০০ জনকে করোনা সংক্রামিত সন্দেহে কোয়রান্টিন করা হয়েছে।

সারা বিশ্বে চিনের পরে সবেচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ ইটালি। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮০৯ জনের। আক্রান্ত ২৪ হাজার ৭৪৭ জন। তবে তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৩৩৫ জন। আক্রান্তদের মধ্যে ১৬৭২ জন আশঙ্কাজনক। ইটালির পরে আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় দেশ ইরান। মৃতের সংখ্যা ৭২৪, আক্রান্ত ১৩ হাজার ৯৩৮। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৪৫৯০ জন। তবে আশার কথা ইরানে আক্রান্তদের মধ্যে কেউ আশঙ্কাজনক নেই

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com