বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৯.১১ এএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন- ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর, মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।

কর্মশালায় সকলে মিলে কর্ম পরিকল্পনা তৈরি ও তা উপস্থাপন করেন। কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মশালা শেষে ইউএনও হাসান মারুফকে মাদক নির্মূলে বিশেষ অবদানের জন্য ময়মনসিংহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ক্রেস্ট দিয়ে সম্মানিত করে।

এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ।

এতে বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com