শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুরে ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠিত

  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১২.০৩ এএম
  • ২১৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার দুর্গাপুরে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) নেত্রকোনা জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে মোতাবেক জানা গেছে, আগামী তিন মাসের জন্য দুর্গাপুর উপজেলা ও দুর্গাপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সাইফুল ইসলামকে কে আহ্বায়ক ও অমিত আকঞ্জি অমি, ইবনে মাসুদ, সামছুল হক সানি, রাকিব রনি ও মঈন ইবনে সাঈদ সৌরভ কে যুগ্ম আহ্বায়ক করে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

অপরদিকে পৌর ছাত্রলীগ নেতা তৌফিকুল আলম শিমুল কে আহ্বায়ক ও ইলিয়াস তালুকদার সৌরভ, ফারাজ আহম্মেদ পল্লব, আশিকুর রহমান, সাদ ইবনে আলম ও উমর ফারুক কে যুগ্ন আহ্বায়ক করে দুর্গাপুর পৌরসভার ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল আউয়াল শাওন এ প্রতিনিধি কে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে ৯০ দিনের জন্য দুর্গাপুর উপজেলা ও পৌরসভার ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য তৃণমূলের ত্যাগী ও দক্ষ কর্মীদের মাঝ থেকে নতুন নেতৃত্ব খুঁজে এনে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটির মধ্যদিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনটি আরো শক্তিশালী হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com