বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজধানীর পল্টন থেকে দেশীয় অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ২.৫৫ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টন এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোজাম্মেল হোসেন আপেল, রায়হান শেখ তিতাস, সালেহ আহমেদ ও মোঃ ইমারত হোসেন ।

বুধবার (৩০ নভেম্বর ২০২২ খ্রি.) সন্ধ্যা ৫:৩০ টায় পল্টন মডেল থানার গুলিস্তান জিরো পয়েন্টস্থ জিপিও এর প্রধান গেইটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে একটি খাকি রংয়ের ডিবি লেখা জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি, একটি চাকু, একটি খেলনা পিস্তল, একটি পুলিশ লেখাযুক্ত হোল্ডার লাইট, একটি চ্যানেল আই লেখাযুক্ত কাগজ, একটি পুলিশ লেখাযুক্ত কাগজ, গাড়ির দুইটি নকল নম্বর প্লেট   ও একটি মাইক্রোবাস উদ্ধারমূলে জব্দ করা হয়।

ডিএমপির পল্টন থানার অফিসার ইনর্চাজ মোঃ সালাউদ্দিন মিয়া জানান, পল্টন মডেল থানার গুলিস্তান জিরো পয়েন্টস্থ জিপিও এর প্রধান গেইটের সামনে কতিপয় ব্যক্তি মাইক্রোবাসযোগে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের আশেপাশে অবস্থান নেয়। অতঃপর বিভিন্ন ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে সাধারন জনগন বাহির হলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে গাড়িতে তুলে নেয়। এরপর তাদের নিকট হতে টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র জোর করে ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।

গ্রেফতারকৃতদের পল্টন মডেল থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com