বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির কারাদণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১২.৪৭ এএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলায় অস্ত্র মামলার রায়ে এক ভারতীয় দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর অবৈধ অস্ত্র রাখার দায়ে স্ত্রী কলাবতী চৌধুরীকে ১০ বছর ও স্বামী রামবিলাস চৌধুরীকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রবিউল ইসলাম অভিযুক্তদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত রামবিলাস চৌধুরী (৫৫) ভারতের পচিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার গৌরীমারী ধুমবালু কলোনীর মৃত রামপরিয়াক চৌধুরীর ছেলে। কলাবতী চৌধুরী (৪৫) তাঁর স্ত্রী।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. রবিউল ইসলাম বলেন, ‘২০১৯ সালের ৬ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী দলদলী ইউনিয়নের মহামারী এলাকা থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ ভারতীয় নাগরিক রামবিলাস চৌধুরী ও তার স্ত্রী কলাবতী চৌধুরীকে আটক করে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী ভুঁইয়া বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com