বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা- ময়মনসিংহ রেলপথে ট্টেন চলাচল স্বাভাবিক

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১০.১৭ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গাজীপুরের শ্রীপুরে রেললাইনের ওপর যমুনা এক্সপ্রেস ট্রেনের বিকল ইঞ্জিন মেরামতের পর বুধবার সকাল সোয়া ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার শামীমা আক্তার। এর আগে সকাল সাড়ে ৬টায় গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। দুই মিনিট পর ৬টা ২৬ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। কিছুটা দূরে যেতেই আউটার সিগন্যালের কাছাকাটি পৌঁছামাত্রই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। বলাকা কমিউটার থেকে ইঞ্জিন এনে যমুনা এক্সপ্রেস ট্রেনটিকে সচল করে শ্রীপুর স্টেশনে এনে ওই রুটে ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com