মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারতে করোনা এখন বিপর্যয় ক্রমেই ছড়াচ্ছে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৭, মৃত ২

  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২০, ১২.০৯ এএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা এখন বিপর্যয়। ক্রমেই ছড়াচ্ছে সংক্রমণ। বিপর্যয়ে আরও সঙ্কটে ভারত। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৭, মৃত ২। আরও এক মৃতের রিপোর্টের অপেক্ষা। দেশের একাধিক রাজ্যে বন্ধ স্কুল, কলেজ। তালা সুইমিং পুল, সিনেমা হল, শপিং মলেও। মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সব থেকে বেশি আক্রান্ত কেরলা ও মহারাষ্ট্রে। মহরাষ্ট্রে পরিস্থিতি রীতিমতো উদ্বেগের।

সেখানে আরও এক করোনা সন্দেহভাজনের মৃত্যু হয়েছে বলে খবর। সৌদি আরব থেকে ফিরেছিলেন বছর ৭১ ওই বৃদ্ধ। কেরালায় কার্যত শাট ডাউনের পরিস্থিতি। শপিং মল বন্ধ করেছে মহারাষ্ট্রও। নতুন করে দুটি কোয়ারান্টাইন সেন্টার তৈরি করেছে দিল্লি পুলিশ। শহরের দুটি ট্রেনিং সেন্টারকে ব্যবহার করা হচ্ছে এই কাজে। উল্লেখ্য ইতালিতে ২১১ জন আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিয়ে মিলান থেকে ফিরছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। তেহরান থেকে ফিরে জয়শলমীরের ক্যাম্পে ২৩৪ জন।

করোনায় কড়াকড়ি সীমান্ত পারাপারেও। বাংলাদেশ, নেপাল, ভূটান, মায়ানমার লাগোয়া ১৮টি চেক পোস্টে বন্ধ যাত্রী পরিবহণ। দুই বাংলার মধ্যে যাতায়াত বন্ধ করেছে কেন্দ্র। তবে সীমান্তে দুপারে থেকে যাওয়া মানুষদের ঘরে ফেরার জন্য খোলা রয়েছে কোচবিহারে চ্যাংড়াবান্ধা স্থল সীমান্ত। তাই অন্যদিনের থেকে ফাঁকা চেকপোস্ট। সীমান্ত পার করে অল্প কিছু মানুষ ফিরছেন নিজের নিজের দেশে। যদিও লাইন দিয়ে এপার ওপরা করছে পণ্যবাহী ট্রাক। করোনা সতর্কতা রেলেও। আজ থেকে এক মাস বন্ধ ভারত-বাংলাদেশ বন্ধন, মৈত্রী এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব শাখায় এসি কোচে চাদর, কম্বল বিলিতেও জারি নিষেধাজ্ঞা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com