শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু

  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১.২৫ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশের শুরুতে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেওয়া শুরু করেন।

দুপুর ২টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশস্থলে আসার কথা রয়েছ।

মঞ্চে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ।

বিএনপির নেতাকর্মীদের পদচারণা ও স্লোগানে মুখর হয়ে উঠেছে কুমিল্লা শহর। সকাল থেকে নগরীর প্রবেশপথ টমিছম ব্রিজ, শাসনগাছা ও রাজগঞ্জ সড়কে হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিয়ে টাউন হল মাঠে ঢুকছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com