শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শর্তসাপেক্ষে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের অনুমোদন পাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৭.০১ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে
শর্তসাপেক্ষে  ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের অনুমোদন পাবে বলে জানিয়েছেন  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (২৪ নভেম্বর)  এ কথা বলেন তিনি।
এর আগে গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গিয়ে নয়াপল্টনে ১০ ডিসেম্বরের সমাবেশ করার অনুমতি চায় বিএনপির একটি প্রতিনিধিদল। ডিএমপি কমিশনার বরাবর বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে লিখিত দরখাস্ত দেয়া হয়।
এ সময় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্যসচিব আমিনুল হক, রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে আমানউল্লাহ আমান সাংবাদিকদের বলেন, আমরা আমাদের দফতর থেকে চিঠি দিয়েছি। আমরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছি। এখানে আমরা আগেও সমাবেশ করেছি। আমরা বলেছি, সমাবেশটি হবে শান্তিপূর্ণ।
চ্যানেল ২৪

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com