মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ জন

  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০, ৪.০৫ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৩ জন। আজ শনিবার সকালে মহারাষ্ট্রের ২ জনের দেহে নোভেল করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। এদিকে, ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে ভারতে ২ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার কর্নাটকের কালবুর্গি জেলায় সৌদি ফেরত ৭৬ এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এরপর গতকাল শুক্রবার রাতে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয় ৬৮ বছরের এক মহিলার। জ্বর ও সর্দি নিয়ে গত ৭ মার্চ রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিম দিল্লির জনকপুরীর বাসিন্দা ওই মহিলা। সম্প্রতি তাঁর ছেলে (৪৮) সুইজারল্যান্ড ও ইতালি ঘুরে দেশে ফিরেছিলেন। তাঁর কাছ থেকেই করোনায় আক্রান্ত হন ওই বৃদ্ধা।

এখনও পর্যন্ত ভারতে আক্রান্তদের মধ্যে ৬৬ জন ভারতীয় নাগরিক, ১৭ জন বিদেশি সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন বিমানবন্দরে এখনও পর্যন্ত ১১ লাখ ৭০ হাজার মানুষকে স্ক্রিনিং করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com