বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ সমাপনী উপলক্ষে পুরষ্কার বিতরণ

  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১০.৫১ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিদ্যুৎ ও পানির অপচয় রোধ প্রতিপাদ্য নিয়ে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাপনী দিনে প্রদর্শনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, বিজ্ঞান সপ্তাহে সকল শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে ।
সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, এসিল্যান্ড মোসাঃ নিকহাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সহকারী প্রোগ্রামার আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বিভিন্ন দপ্তর প্রধানগণ, স্কুল কলেজের শিক্ষকগণ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাধ্যমিক পর্যায়ে প্রকল্প হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গিধাউষা হাসান আলী উচ্চ বিদ্যালয় ও রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকল্প। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে টেকনিকাল স্কুল এন্ড কলেজ, সরকারী কলেজ এবং মহিলা কলেজের শিক্ষার্থীদের প্রকল্পসমূহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com