বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১২.৫১ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ । আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দিনটি উপলক্ষে সকালে সারা দেশের ন্যায় গৌরীপুর উপজেলায় তিনদিন ব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পর্যন্ত তিন দিনের ‘ফায়ার সপ্তাহ-২০২২’ ঘোষণা করেছে। এ সময় ঢাকায় কেন্দ্রীয়ভাবে নানা অনুষ্ঠান ছাড়াও দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ফায়ার স্টেশনে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গৌরীপুর উপজেলায় সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর অফিসার ইন চার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ফায়ার ফাইটাররাই বাস্তব জীবনের সত্যিকারের সাহসী মানুষ। অগ্নি দুর্ঘটনা রোধে মানুষকে সচেতন করতে আমাদের কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com