বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ ২জন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৮.৪৯ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম মোঃ আলী হোসেন ও মোঃ আব্দুল বাছিত।

শনিবার (১২ নভেম্বর ২০২২ খ্রি.) বিকাল ৪:৪৫ ঘটিকায় রমনা থানার কাকড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান  জানান, কতিপয় মাদক কারবারি রমনা থানার কাকরাইল এলাকার গ্রিন সিটি হাউজিং ভবনের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় ডিবির একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১০ হাজার পিস ইয়াবাসহ আলী হোসেন ও আব্দুল বাছিতকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেন এর নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের টিম লিডার হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com