বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসিক`র রাস্তা ও ড্রেনের নির্মান কাজের উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৮.২৩ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ১০ ও ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ১০ কোটি টাকার কয়েকটি রাস্তা ও ড্রেনের নির্মাণকাজের উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এর মাঝে রয়েছে ১০ নং ওয়ার্ডে মিন্টু কলেজের বিপরীতে মসজিদের সামনে থেকে পঁচাপুকুর হয়ে ডিআর রোড পর্যন্ত ৩৭৫ মিটার আরসিসি রাস্তা ও ড্রেন এবং ১৭ নং ওয়ার্ডে বাঘমারা রোড হতে রবির দোকান হয়ে জেসি গুহ রোড পর্যন্ত রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন ও ব্রাহ্মপল্লী নজরুল ইসলামের মোড় হতে বাঘমারা রবির মোড় পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ, যার মোট দৈর্ঘ্য ৫৫০ মিটার।

শনিবার ( ১২ নভেম্বর) বেলা ১১টায় উদ্বোধনকালে মেয়র দ্রুততম সময়ে কাজগুলো শেষ করার জন্য ঠিকাদারদের নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প দিয়েছেন, যার আওতায় শহরের রাস্তা ও ড্রেনসমূহের নির্মাণকাজ এগিয়ে চলেছে। এসব কাজ দ্রুত শেষ করতে হবে। নির্মাণকাজ চলাকালে মানুষের যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখেতে হবে। একই সময় মেয়র উন্নয়নকাজ চলাকালে নাগরিকদের ধৈর্য ধরার অনুরোধ জানান এবং সকলের সহযোগিতা আহবান করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল আলম, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকসানা শিরীন, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক সহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com