শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকার বিরোধী ষড়যন্ত্র ও গোপন বৈঠককালে বিএনপি নেতা সহ ৩২ জন গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৩.১৩ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালীতে সরকার বিরোধী ষড়যন্ত্র ও গোপন বৈঠককালে বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আজাদসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার ডিএমপির কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ৩২ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৭ জনকে ১০ দিনের রিমান্ড চেয়েছে কাফরুল থানা পুলিশ।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদও রয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে মহাখালীতে এসকেএস টাওয়ার ফুড কোর্টে বসে সরকার-বিরোধী ষড়যন্ত্র ও গোপন বৈঠককালে সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কাফরুল থানার ওসি জানান, গ্রেফতারকৃতদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এদের (অজ্ঞাত আসামীদের) নামে কাফরুল থানায় একটি মামলা ছিল, সেই মামলায় পলাতক আসামি তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com