বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৪৫ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ২.২২ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৩ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৮৬ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ১১ হাজার ৪৮০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৯২ লাখ ৪৭০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ৯৮১ জন।শুক্রবার (১১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ১৯ জনের মৃত্যুর খবর জানানো হয়। এদিন শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৫০ হাজার ৪৬১ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৭৮ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে জাপানে। এসময়ে দেশটিতে মারা গেছেন একশ জন।

অন্যদিকে এসময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৪৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com