বুধবার (৯ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ৯২১/২২ নং পিলার এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।
নিহত ব্যক্তিরা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।
জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি রাখাল লোহাকুচি সীমান্তে গরু পারাপার করতে যান। এ সময় বিএসএফের ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়ে। এতে আনোয়ার ও ওয়াসকুরুনীর মৃত্যু হয়। অন্য রাখালরা তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, বিএসফের গুলিতে নিহতদের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।