বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে নামাজরত অবস্থায় সুমন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১.০০ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহে নামাজরত অবস্থায় সুমন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে,সোমবার (৭ নভেম্বর) নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সুমন মিয়া নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।

নগরীর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম হাফেজ খোরশেদুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সুমন মিয়া নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতেন। আজ আসরের সময় তিনি ফরজ নামাজে শরিক হতে পারেননি। আমরা নামাজ পড়ে বের হয়ে পড়লে সুমন নামাজ পড়তে আসেন। তিনি মসজিদে একা একা নামাজ পড়ছিলেন। সিজদায় গিয়ে সুমন মিয়া উঠতে না পেরে কাঁত হয়ে পড়ে যান। পরে আমরা টের পেয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম বলেন, ‌‘সুমন আমার ভাগনে ছিল। সে খুব ভালো মানুষ ছিল। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করতো। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com