সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

এডিস মশার লার্ভা পাওয়ায় মসিকে মামলা জরিমানা জেলা জরিমানা

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১২.৫৬ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) গৃহীত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পরিচালিত অভিযানে বাউন্ডারি রোড এবং নাহার রোডের দুই নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উল্লেখ্য, চলমান ডেঙ্গু পরিস্থিতিতে মশক নিধনে এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রমকে বৃদ্ধি করা হয়েছে। নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণ, ভ্রাম্যমাণ গাড়িতে সচেতনতামূলক গান প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

অভিযানকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com