বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউমার্কেট এলাকায় থেকে হিযবুত তাহরীর ২সক্রিয় সদস্য গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৬.৫৪ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ মহসিন ও মোঃ সামির।

সোমবার (৭ নভেম্বর ২০২২ খ্রি.) সকাল ০৫:৩০ টায় নিউমার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ১০ টি ‘হিযবুত তাহরীর/উলাই‘য়াহ্ বাংলাদেশ’ লেখা পোস্টার ও ২টি মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়।

সিটিটিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মোঃ মহসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করাকালীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর সাথে জড়িয়ে পড়ে এবং ২০১১ সালে এ সংক্রান্তে গ্রেফতার হয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে যায়। পরবর্তী সময়ে জামিনে মুক্তি পেয়ে সে আবার সক্রিয়ভাবে হিযবুত তাহরীর সাংগঠনিক কার্যক্রম শুরু করে। সে ও তার সহযোগীরা পরস্পর বিভিন্ন অ্যাপস্রে মাধ্যমে অনলাইনে যোগাযোগ রক্ষা করে। তারা বিভিন্ন উগ্রপন্থী পোস্টার বিলি করে এবং বিভিন্ন স্থানে লাগিয়ে তাদের সংগঠনের প্রচার-প্রচারণা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিউমার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com