শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাওয়া ভবন ফিরে পেতে বিএনপি আন্দোলন করছে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১০.০৩ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

হাওয়া ভবন ফিরে পেতে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, হারানো ক্ষমতা ফিরে পেতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। আসলে তারেক জিয়ার হাওয়া ভবন পেতে বিএনপি আন্দোলন করছে। বিএনপি নেতৃত্বের রিমোর্ট কন্ট্রোল তারেক রহমান। আন্দোলনের নেতা টেমস নদীর তীরে বসে ডাক দেবে আন্দোলন হবে। বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করে না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আজ সরকার পতন আন্দোলনের ডাক দিচ্ছে। ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে নাকি বিজয় মিছিল করবে। খোমেনী স্টাইলে। তারেক রহমানকে নাকি বিপ্লবের কাঁধে ভর করে ঢাকায় নিয়ে আসবে।

সেতুমন্ত্রী আরও বলেন, তারেকের অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে ২১ আগস্ট আর জেলহত্যার খুনিদের বিরুদ্ধে। এদের ক্ষমা নেই, এদের ক্ষমা করা যায় না।

সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের  সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক মাহবুবউল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com