শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা বিএনপির

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৪.২৫ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে চুড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার সকালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আজও বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ও অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য লড়াই করেছে বিএনপি।

এছাড়া দলীয় নেত্রীর মুক্তি ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন দলের নেতাকর্মীরাও বলেন জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং ৩৫ লাখ নেতাকর্মীর মামলা থেকে মুক্তি এবং সমৃদ্ধ অর্থনীতির জন্য আমরা লড়াই করছি। আজকের দিনে আমাদের শপথ-দেশনেত্রীর মুক্তি, তারেক রহমানকে ফিরিয়ে আনা। এছাড়াও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা ৷

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমান উল্লাহ আমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মো. আব্দুস সালাম, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com