বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মালয়েশিয়ায় চলতি বছরে ১৯ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১.৫৫ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় চলতি বছরে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ। দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৪৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই বছরের অভিযানে বেশির ভাগ অভিবাসীকে আবাসিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) সিনার হারিয়ানকে দেয়া এক সাক্ষাতকারে ইমিগ্রেশন পরিচালক খায়রুল জায়মি দাউদ এ তথ্য জানান।

ইমিগ্রেশনের মহাপরিচালক বলেছেন, ২ হাজার ৭৪৮টি আবাসিক বাড়িতে অভিযান চালানো হয়েছে। যা অন্যান্য স্থানের তুলনায় সর্বোচ্চ। ৩ নভেম্বর পর্যন্ত ৪ হাজার ৭৪৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তার মতে, কন্ডমিনিয়াম এবং নির্মাণ সাইটে ১ হাজার ৩০টি অভিযান চালিয়ে ৪ হাজার ৬৭৯ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে ম্যাসেজ হোম, জুয়া এবং বিনোদন কেন্দ্র, ব্যবসার জায়গা, বাজার, গাড়ি ধোয়া, নিরাপত্তা প্রহরীর স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার (৮ হাজার ৬৭৯ জন)। এর পরে মিয়ানমার (২ হাজার ৯৩৯ জন), বাংলাদেশ (২ হাজার ৭৬৭ জন), থাইল্যান্ড (১ হাজার ৩৯৬ জন) এবং ভারত (১ হাজার ২৬০ জন)। বাকিরা হলো ফিলিপাইন, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম এবং চীনসহ অন্যান্য দেশের।

এদিকে ২৭২ অভিবাসন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে, যারা অবৈধভাবে অভিবাসীকে নিয়োগ দিয়েছিল। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর অধীনে এসব অভিযান পরিচালিত হয়েছে।

ইমিগ্রেশন মহাপরিচালক খায়রুল জায়মি দাউদ জানিয়েছেন, কোনো অবৈধ অভিবাসীকে রক্ষা করা বা সহানুভূতি বোধ করা জনগণের উচিত নয়। যারা এসব করবে তাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫ই এর অধীনে বিচার করা হবে এবং দোষী প্রমাণিত হলে ৫ হাজার রিঙ্গিত জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com