বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ১,৩৫০ কোটি ডলারের তহবিল

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১২.০৭ এএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ এবার যুক্তরাজ্য ও জার্মানির পথে হাঁটল যুক্তরাষ্ট্র। দেশটির নিম্ন আয়ের মানুষকে জ্বালানিসহায়তা দিতে বড় অঙ্কের তহবিল গঠন করেছে তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশের নিম্ন আয়ের পরিবারগুলোকে আসন্ন শীতে ঘর গরম রাখতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। সে জন্য ১ হাজার ৩৫০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে তারা। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে তহবিল গঠনের ঘোষণা দেয় হোয়াইট হাউস। এর আগে যুক্তরাজ্য ও জার্মান সরকার একইভাবে বিশেষ জ্বালানি তহবিল গঠন করে।
ঘোষণায় বলা হয়, সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ লো ইনকাম হোম এনার্জি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম (এলআইএইচইএপি) তহবিলে ৪৫০ কোটি ডলার দেবে, যা প্রক্রিয়াধীন রয়েছে। হোয়াইট হাউস জানায়, ঘর গরম রাখার পাশাপাশি নতুন তহবিল যুক্তরাষ্ট্রের পরিবারগুলোকে অন্যান্য বিল পরিশোধেও সহায়তা করবে। একই সঙ্গে এ তহবিল থেকে হোম এনার্জি অ্যাপ্লায়েন্স মেরামতেও সহায়তা করা হবে। ফলে তাদের জ্বালানি ব্যয় কমে আসবে।
এদিকে সরকারের জ্বালানি বিভাগ দেশটির মূল্যস্ফীতি হ্রাস আইন থেকে ৯০০ কোটি ডলার তহবিল বরাদ্দের কথা জানিয়েছে। বাসাবাড়িতে জ্বালানি সরবরাহ লাইন উন্নয়নে এ তহবিলের অর্থ ১৬ লাখ পরিবারকে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রায় ১৩ কোটি নাগরিক তাদের ঘর গরম রাখতে যে তাপ ব্যবহার করে, তার প্রায় ৯০ শতাংশ প্রাকৃতিক গ্যাস বা বিদ্যুৎ থেকে আসে। বাকি ১০ শতাংশ তাপের জন্য জ্বালানি হিসেবে প্রোপেন গ্যাস বা কাঠ ব্যবহৃত হয়।
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) এক পূর্বাভাসে জানায়, এবারের শীতে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে ঘর গরম রাখতে প্রতি পরিবারকে ৯৩১ ডলার ব্যয় করতে হবে। পাশাপাশি বিদ্যুতের জন্য ব্যয় করতে হবে ১ হাজার ৩৫৯ ডলার। ফলে গত বছরের তুলনায় এ বছর ২৮ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং ১০ শতাংশ বেশি বিদ্যুৎ ব্যবহৃত হবে।
একই সঙ্গে ঘর গরম রাখতে প্রতি পরিবারকে জ্বালানি তেলের জন্য প্রায় ২ হাজার ৩৫৪ ডলার ব্যয় করতে হবে, যা গত বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি। প্রোপেনের ব্যবহার ৫ শতাংশ বৃদ্ধি পাবে। ফলে পরিবারগুলোকে এর জন্য ১ হাজার ৬৬৮ ডলার ব্যয় করতে হবে। এদিকে ব্যয় বৃদ্ধি সত্ত্বেও প্রাকৃতিক গ্যাস দেশটির তাপের সবচেয়ে সস্তা উৎস হিসেবে থেকে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com