বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

একই দিনে গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়ায় বাইডেন-ট্রাম্প

  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৫.১৬ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। মার্কিন অনেক নাগরিকই ভোট দিয়েছেন। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের শীর্ষ নেতারা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এখন পর্যন্ত বিভিন্ন রাজ্যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথক সময়ে প্রচারণায় অংশ নিয়েছেন। তবে এবার এর ব্যতিক্রম ঘটেছে। প্রচারণার জন্য দুজনই ৫ নভেম্বর শনিবার একই দিনে হাজির হয়েছেন গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়ায়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের সঙ্গে আছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তারা দুজনই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঐতিহাসিক দোলনাখ্যাত ফিলাডেলফিয়ায় প্রচারণা শুরু করেছেন। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে শহরতলির ভোটারদের ভোট চেয়েছেন তারা, যা তাদের দলের গুরুত্বপূর্ণ সমর্থন ভিত্তি হিসেবে বিবেচিত।
গুরুত্বপূর্ণ এ রাজ্যটিতে ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে ছিলেন। তবে ২০২০ সালে বাইডেন আবার এর নিয়ন্ত্রণ নিতে সমর্থ হন।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ল্যাট্রোব থেকে প্রচারণা শুরু করেছেন এবং রিপাবলিকান প্রার্থীদের পক্ষে সমর্থন চেয়েছেন; যেখানে ২০১৬ ও ২০২০ সালে সামান্য ব্যবধানে তিনি বিজয়ী হয়েছিলেন।
পেনসিলভানিয়াকে শুধু সিনেটের নিয়ন্ত্রণ নয়; যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যের গভর্নরদের ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্যও ‘অবশ্য জয়ী’ রাজ্য হিসেবে বিবেচনা করা হয়, যারা শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে ভোটাধিকারসহ মার্কিন ভোটারদের জীবনের বেশির ভাগ দিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
বাইডেনের মতো ট্রাম্প এ বছর পেনসিলভানিয়ায় এ নিয়ে দুবার সফর করেছেন। গত সেপ্টেম্বরের প্রথম দিকেও একবার এসেছিলেন তিনি। এক বিবৃতিতে ট্রাম্প দাবি করে বলেন, ব্যাপক ভোট জালিয়াতির কারণে তিনি ২০২০ সালে সেখানে পরাজিত হয়েছেন।
উভয় দলের কৌশলবিদরা মনে করেন, যারাই এ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারাই প্রতিনিধি পরবর্তী কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্তা হয়ে উঠবে। তবে সিনেটের চিত্র কিছুটা ঘোলাটে।
এদিকে কিছুদিন আগেও গর্ভপাত মার্কিন ভোটারদের জন্য বড় ইস্যু বিবেচিত হলেও শেষ মুহূর্তে দ্রুত এটি পরিবর্তিত হচ্ছে। এখন অর্থনীতি প্রধান ইস্যু হয়ে ওঠায় বেকায়দায় রয়েছে ডেমোক্র্যাটরা। এ প্রেক্ষাপটে সাম্প্রতিক জরিপগুলোয় প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়ের ইঙ্গিত রয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, নাটকীয় পরিবর্তন না হলে রিপাবলিকান দল ১৫ থেকে ৩০টি অতিরিক্ত আসনে জয়ী হতে পারে। বর্তমানে দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ৫টি আসনের। মূলত এ প্রেক্ষাপটে উভয় দলের হাই প্রোফাইল নেতারা এখন পেনসিলভানিয়ায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com