বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইলন মাস্কের কারণে টুইটার ছাড়লেন অ্যাম্বার হার্ড

  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ১২.০৭ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ সম্প্রতি টুইটার অধিগ্রহণ করে নিয়েছেন ইলন মাস্ক। কাকতালীয় হলেও সত্যি ইলন মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরই সামাজিক মাধ্যমটিতে থাকা তার নিজের অ্যাকাউন্ট বন্ধ করেছেন অ্যাম্বার হার্ড।
হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মধ্যে সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। টেসলার সিইও নিজে থেকে খুব স্পষ্ট করে কিছু না বললেও, অ্যাম্বার হার্ডের অনেক অভিযোগ ছিল তাকে নিয়ে।
সাবেক স্বামী জনি ডেপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা ঘিরে বছর জুড়েই আলোচনার কেন্দ্রে ছিলেন হার্ড। ‘অ্যাকোয়ামান’ খ্যাত এই অভিনেত্রীর অ্যাকাউন্ট মাস্ক নিজেই বন্ধ করেছেন এমন একটি গুঞ্জনও শোনা যাচ্ছে।
তবে আম্বার হার্ড ইলন মাস্কের কারণেই টুইটার বন্ধ করছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেননি। তবে এই অভিনেত্রীর টুইটার ত্যাগের সময়ের সঙ্গে বিশ্ব সেরা ধনীর টুইটার অধিগ্রহণের সময়টার মিলে যাওয়ায় বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে।
জানা গেছে, ইলন মাস্কের সঙ্গে রোমান্টিক সম্পর্ক ছিল অ্যাম্বারের। জনি ডেপের সঙ্গে সম্পর্কে যখন তার পড়তির দিকে— তখনই মাস্কের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে তাদের সে সম্পর্ক ছিল ক্ষণস্থায়ী। গভীরতাও তেমন বাড়েনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com