বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দলত্যাগী ও পিছুহটা সেনাদের গুলি করার জন্য রাশিয়ার প্রস্তুত থাকার সম্ভাবনা আছে: যুক্তরাজ্য

  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১০.৫৭ এএম
  • ১৫১ বার পড়া হয়েছে

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ সম্পর্কে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের হালনাগাদ খবরে জানা গেছে, রাশিয়া ইউক্রেনে সম্ভবত তার দলত্যাগী ও পিছুহটা সেনাদের গুলি করার জন্য প্রস্তুত হতে যাচ্ছে।

শুক্রবারের হালনাগাদ গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, “কম মনোবল ও যুদ্ধে অনিচ্ছার কারণে, রাশিয়ান বাহিনী সম্ভবত ‘বাধা দেওয়ার বাহিনী’ বা ‘ব্লকিং ইউনিট’ মোতায়েন করা শুরু করেছে। এই ইউনিটগুলো আক্রমণ করতে বাধ্য করার জন্য তাদের নিজস্ব পশ্চাদপসরণকারী সেনাদের গুলি করার হুমকি দেওয়ার অধিকার রাখে। রাশিয়ান বাহিনী যুদ্ধস্থলে এর আগেও তাদের এই বাহিনী ব্যবহার করেছে।

মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, “নিজেদের দলত্যাগীদের গুলি করে মারার কৌশলটি সম্ভবত রুশ বাহিনীর নিম্নমান, কম মনোবল ও শৃঙ্খলাহীনতার প্রমাণই বহন করে”।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার জার্মানিতে তাঁর বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিপক্ষ—যেমন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক এবং ব্রিটিশ পররাষ্ট্রসচিব জেমস ক্লেভারলির সাথে “রাশিয়ার বর্বর আগ্রাসনের মুখে ইউক্রেনের জন্য ধারাবাহিক সমর্থনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রান্সআটলান্টিক সহযোগিতা অব্যাহত রাখার” এবং “রাশিয়ার প্রতি ইরানের সামরিক সমর্থন এবং ইরানি জনগণের ওপর ইরানি বাহিনীর সহিংস ও দমন পীড়ন”সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য বৈঠক করেন।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার দেশটির মিসাইল ও আর্টিলারি দিবস এবং প্রকৌশল বাহিনী দিবস পালন করার সময় তিনি তার সেনাদের প্রশংসা করেন।

জেলেন্সকি একটি সংঘাতপূর্ণ অঞ্চলে বসবাসের দৈনন্দিন অসুবিধার কথা উল্লেখ করে স্থানীয় কর্তৃপক্ষকে ইউক্রেনের সমস্ত শহর এবং জনপদগুলোতে বিদ্যুতের অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করতে বলেছেন।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বৃহস্পতিবার বলেছে, ইউক্রেনের তিনটি স্থানে “নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার” থাকার পরেও ইউক্রেনে অঘোষিত পারমাণবিক ক্রিয়াকলাপ এবং উপকরণ রয়েছে, রাশিয়ার এই দাবির সমর্থনে নজরদারি সংস্থা কোনো প্রমাণ খুঁজে পায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com