বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি আরো এক হাজার গাড়ির প্লেট দেবে টিএলসি

  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৩.৪৪ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশন (টিএলসি) সিটিতে আরো এক হাজার গাড়ির প্লেট দেবে। এর মধ্যে ৬০০ প্লেট দেওয়া হবে ইন্ডিভিজুয়ালি এবং ৪০০ করপোরেশন ক্যাটাগরিতে। চলতি নভেম্বরের মধ্যে রুলস অ্যান্ড রেগুলেশন সম্পন্ন হয়ে গেলে ডিসেম্বর মাসেই এ-সংক্রান্ত আবেদন করা যাবে। আবেদনের পর প্রয়োজনীয় যেসব নথিপত্র চাওয়া হবে, তা জমা দিতে হবে। তবে আবেদন করার সুনির্দিষ্ট তারিখের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আগ্রহী ব্যক্তিদের টিএলসির সাইটে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যারা নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের সদস্য, তাদেরকে অ্যালায়েন্সের পক্ষ থেকে আবেদনের তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানান সংগঠনের লেবার অর্গানাইজার মোহাম্মদ টিপু সুলতান।
সূত্র জানায়, আবেদন করার পর যারা যোগ্য, তাদেরকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হিসেবে প্লেট দেওয়া হবে। টিএলসি কাউকে কোনো গাড়ি দেবে না। গাড়ি নিজেদেরই কিনতে হবে। তারা শুধু প্লেট দেবে। তবে গাড়ি কেনার আগেই প্লেট পেতে হবে। গাড়ির প্লেট নেওয়ার জন্য টিএলসির লাইসেন্স থাকতে হবে। কেউ টিএলসির প্লেট নিতে চাইলে তাকে সব যোগ্যতা পূরণ করে আবেদন করতে হবে। ইলেকট্রিক ভেহিক্যাল ছাড়া অন্য কোনো গাড়ির জন্য এই প্লেট ব্যবহার করা যাবে না। ব্যক্তিগতভাবে (ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে) যারা প্লেট কিনবেন, তারা তা বিক্রি করতে পারবেন না। গাড়ির প্লেট নেওয়ার পর কেউ চাইলে ভাড়া দিতে পারবেন।
এই প্লেট নিয়ে ইয়েলো কিংবা গ্রিন ক্যাবে চালাবেন এমন নয়, এটি তারা চালাতে পারবেন এফএইচসির (ফর হায়ার ভেহিক্যাল) অধীনে। উবার, লিফটসহ বেশ কিছু এলিট কোম্পানি আছে, যারা এ ধরনের গাড়ির মাধ্যমে তাদের ক্লায়েন্টকে সেবা দিয়ে থাকে।
২০১১ সালে ট্যাক্সি চালানোর ক্ষেত্রে কোনো রেজুলেশন ছিল না। চাইলে প্লেট নিয়ে নতুন ট্যাক্সি রাস্তায় নামানো যেত। পরে গাড়ি বেশি হওয়ার কারণে ড্রাইভারদের আয় কমে যাওয়ায় নতুন গাড়ির প্লেট দেওয়া বন্ধ করতে আন্দোলন শুরু হয়। ২০১৮ সাল পর্যন্ত আন্দোলন চলতে থাকে। আন্দোলন চলাকালে নয়জন ড্রাইভার আত্মহত্যা করেন। ড্রাইভারদের আন্দোলনের মুখে সে সময় নতুন প্লেট দেওয়া বন্ধ করা হয়। এখন আবার নতুন করে প্লেট দেওয়া হচ্ছে।
এ বিষয়ে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার মোহাম্মদ টিপু সুলতান বলেন, আমরা চাই নতুন প্লেট নেওয়ার জন্য আগ্রহীরা আবেদন করবেন। কেউ ব্যক্তিগতভাবে আবেদন করতে না পারলে আমাদের কাছে এলে আমরা আবেদন করার জন্য সহায়তা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com