বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টুইটারের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালকে চাকরি থেকে বরখাস্ত

  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১১.৩১ এএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার কেনার পর সিইও পরাগ আগরওয়ালকে চাকরি থেকে বরখাস্ত করেন। শুধু সিইও পরাগকেই নয়, টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন তিনি। বোর্ডের সব কর্মকর্তাকে তিনি ছাঁটাই করে দিয়েছেন। তিনি একাই টুইটারের সব দায়িত্ব সামলাবেন। এর আগে টুইটারের পরিচালক ছিলেন ৯ জন। পরিচালনা পর্ষদ থেকে বিদায় নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন টুইটার বোর্ডের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল।
জানা গেছে, পরাগ আগরওয়ালকে চাকরি থেকে বের করায় ক্ষতিপূরণ বাবদ তাকে ৪২ মিলিয়ন ডলার (প্রায় ৩২১.৬ কোটি টাকা) দিতে হবে মাস্ককে। পরাগের চাকরির চুক্তি অনুযায়ী, কোম্পানি বিক্রির ১২ মাসের মধ্যে যদি পরাগ আগরওয়ালকে ছাঁটাই করা হয়, তাহলে তাকে ৪২ মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কিনেছেন ইলন মাস্ক। এর আগে চলতি বছরের শুরুতেই টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কেনেন ইলন।
মাস্ক টুইটার কেনার পর থেকেই অনেকে দাবি করেছিলেন, তিনি গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন। টুইটারের অন্তত ৭৫ শতাংশ কর্মীকে ১ নভেম্বর থেকেই তিনি ছাঁটাই করতে চলেছেন বলে খবর রটেছিল। এমনকি কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ছাঁটাই প্রক্রিয়া শুরুর জন্য কর্মীদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন বিশ্বের অন্যতম এই ধনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com