বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নতুন ভোটার নাতনিকে নিয়ে ভোট দিলেন মার্কিন প্রেসিডেন্ জো বাইডেন

  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১১.৪৭ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ এক নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানা গেছে, ওই নাতনি এই বছর প্রথম ভোটার হয়েছেন। মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে।
এর আগে আগাম ভোট দিতে নিজের নির্বাচনী এলাকা ডেলাওয়্যারে যান বাইডেন। ছুটি কাটাতে প্রায়ই সেখানে ভ্রমণও করেন তিনি। ভোটারদের আগাম ভোট দিতে উৎসাহ জোগাচ্ছে ডেমোক্র্যাটরা।
জো বাইডেন মধ্যবর্তী নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এই নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করা হবে। ভোট শেষ হওয়ার আগে পেনসিলভানিয়া, ফ্লোরিডা, নিউ মেক্সিকো ও মেরিল্যান্ডে প্রচারণা চালাবেন প্রেসিডেন্ট বাইডেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনগুলোতে প্রেসিডেন্টের দল সাধারণত ভালো করতে পারে না। বেসরকারি সংস্থা ‘দ্য আমেরিকান প্রেসিডেন্সি প্রজেক্ট’-এর তথ্য বলছে, গত ২১টি মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ মাত্র তিনবার আসন বাড়াতে পেরেছে। আর সিনেটে পেরেছে মাত্র পাঁচবার।
আগামী ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে যারা জয়লাভ করবে, তারাই পরের বছর মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ পাবে। রিপাবলিকান পার্টি তার সমর্থকদেরকে বলছে, ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেনকে ঠেকানোর এটা শেষ সুযোগ। অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছে, এই নির্বাচনে তারা হেরে গেলে মার্কিন গণতন্ত্রই ধংসের ঝুঁকিতে পড়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com