বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে মুজিববর্ষের তোরণ উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ৫.২৫ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতশ বার্ষিকী উপলক্ষ্যে নির্মিত মুজিববর্ষের তোরণ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের পাশে অবস্থিত লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে নির্মিত দৃষ্টি নন্দন এই তোরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক বাবু আঅঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারি পরিচালক মো. জাহাঙ্গীর আলম, আফতাব উদ্দিন, জয়নাল আহম্মেদ প্রমুখ।
পাসপোর্ট অফিসের উপ-সহকারি পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, মার্চ-২০২০ থেকে মার্চ-২০২১ এই এক বছরকে মুজিববর্ষ হিসেবে ঘোষনা করেছে সরকার। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব আমরা এই অঙ্গীকারবদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতশ বার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দৃষ্টি নন্দন এই তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষ্যে লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে হজ্ব যাত্রীদের পাসপোর্ট পেতে বিশেষ সেবা চালু করা হয়েছে।
মুজিববর্ষের গেইট উদ্বোধন করে জেলা প্রশাসক বাবু অঞ্জন চন্দ্র পাল বলেন, মুজিববর্ষে আমরা যদি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারি, তাহলে সাধারণ মানুষ তার সুফল পাবে। এ ক্ষেত্রে পাসপোর্ট অফিসে সেবার মান বাড়াতে হবে। মানুষ যাতে মুজিববর্ষে হয়রানী মুক্ত ভাবে তাদের পাসপোর্ট করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। পরে তিনি পাসপোর্ট অফিসের কার্যক্রম পরির্দশন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com