বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিউলে পদদলিত হয়ে ১৫১জন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্বনেতারা

  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৭.৫২ এএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

সিউলে হ্যালোউইন উৎসবের সময়ে পদদলিত হয়ে অনেক মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনাস্থলটিতে আবর্জনা পড়ে থাকতে দেখা যাচ্ছে, ৩০ অক্টোবর ২০২২।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শনিবার রাতে মানুষের প্রচণ্ড ভীড়ে অন্তত ১৫১ জন নিহত হওয়ার ঘটনার পর, বিশ্বনেতারা এমন ঘটনায় দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন।

সিউলের ইতেওন ডিস্ট্রিক্টে হ্যালোউইন উৎসবের সময়ে বিপুল সংখ্যক মানুষ হঠাৎ এক সরু ঢালু গলিতে প্রবেশ করার পর মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। কয়েক বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ঘটা সবচেয়ে ভয়াবহ এই ঘটনাটিতে আরও অন্তত ৮২জন আহত হয়েছেন।

নিহতদের পরিবারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন তাদের “গভীর সমবেদনা” প্রকাশ করেছেন।

এক টুইটে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “রিপাবলিক অফ কোরিয়ার মানুষের সাথে আমরাও শোকার্ত এবং আহত সকলের দ্রুত সেরে উঠার আশা করছি। এই মর্মান্তিক সময়ে যুক্তরাষ্ট্র রিপাবলিক অফ কোরিয়ার পাশেই রয়েছে।”

একইভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও সিউলের এমন ঘটনার খবরকে টুইটারে “ভয়াবহ” হিসেবে বর্ণনা করেছেন।

সুনাক লেখেন, “এই প্রচণ্ড পীড়াদায়ক মুহুর্তে আমাদের মন জুড়ে রয়েছেন তারা, যারা ঘটনায় সাড়া দিচ্ছেন এবং রয়েছেন দক্ষিণ কোরিয়ার সকল মানুষ।”

ইতেওন-এর কাছে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক গ্যারিসনটির ফলে সেখানে একটি আন্তর্জাতিক সংস্কৃতি তৈরি হয়েছে। এলাকাটিতে এখনও রেস্টুরেন্ট, পানশালা ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো সিউলের আমেরিকান সম্প্রদায়কে সেবা দিয়ে থাকে।

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। এই সামরিক বাহিনীর নেতৃত্বদানকারী, ইউএস ফোর্সেস কোরিয়া, এক ফেসবুক পোস্টে ঘটনাটিতে সমবেদনা প্রকাশ করেছে।

এছাড়াও, জাপান, ফ্রান্স, চীন ও সিঙ্গাপুর সহ আরও অন্যান্য দেশের নেতৃবৃন্দও সিউলের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com