শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালতলীতে আ’লীগের কমিটি গঠন, সভাপতি রেজবি সম্পাদক তনু

  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৩.২০ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে আবারও তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার সভাপতি ও ছোটবগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌফিক উজ্জামান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। গতকাল শনিবার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৪ সালে তালতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে রেজবি-উল-কবির জোমাদ্দার সভাপতি ও তৌফিক উজ্জামান তনু সাধারণ সম্পাদক হয়েছিল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির জোমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিকউজ্জামান তনুর সঞ্চালনায় এ সম্মেলনের উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ (শম্ভু)। সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানি চীনু। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রাত সাড়ে আটটায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সম্মেলনের প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন। সম্মেলনে সভাপতি পদে তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক পদে ইউপি চেয়ারম্যান তৌফিক উজ্জামান তনুর নাম ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com