বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলা রাজনৈতিক সহিংসতার ‘কোন স্থান নেই জো“বাইডেন”

  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৭.১৮ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর শুক্রবারের হামলাকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন। দেশটির কর্মকর্তাদের মতে, এক অনুপ্রবেশকারী শুক্রবার ভোরে স্পিকারের সন্ধানে দম্পতির ক্যালিফোর্নিয়ার বাড়িতে প্রবেশের পর একটি হাতুড়ি দিয়ে পল পেলোসিকে আক্রমণ করেছিল। এতে তার মাথার খুলি ভেঙে যায়। ফিলাডেলফিয়ায় একটি প্রচার সমাবেশে বক্তৃতাকালে বাইডেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার ‘কোন স্থান নেই’ এবং ‘যথেষ্ট হয়েছে আর নয়’ বলে উল্লেখ করেন।
বাইডেন মিডিয়ার রিপোর্ট উল্লেখ করে বলেন, আততায়ী ‘ন্যান্সি কোথায়’ বলে শ্লোগান দিচ্ছিল। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে মারাত্মক হামলার সময় একই শ্লোগান ব্যবহৃত হয়েছিল। বাইডেন বলেন, ‘আমি এটি বানিয়ে বলছি না’; মিডিয়ায় ‘এই রিপোর্ট করা হয়েছে।’
পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল শুক্রবার বলেছেন, ‘আততায়ী জোর করে ডুকে পড়ে পল পেলোসিকে আক্রমণ করেছে এবং স্পিকারের সাথে দেখা করার দাবি জানিয়ে তার জীবন নাশের হুমকি দিয়েছিলো।’
প্রতিবেদনে বলা হয়েছে, পল পেলোসির (৮২) অস্ত্রোপচার করা হয়েছে এবং হাসপাতালে সুস্থ হচ্ছেন। তিনি বাড়িতে একা ছিলেন, কারণ তার স্ত্রী ওয়াশিংটনে কাজ করছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে দুই সপ্তাহেরও কম সময় বাকি আছে। উভয় দলের সদস্যরা রাজনৈতিক সহিংসতার সম্ভাবনা সম্পর্কে শঙ্কা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com