বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউইয়র্কে সহিংসতা রোধে পাঁচটি বিলে গভর্নর ক্যাথির সই

  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৭.০৮ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ নিউইয়র্কে পারিবারিক সহিংসতা ও নির্যাতনের হার ক্রমেই বাড়ছে। এই নির্যাতন প্রতিরোধের পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সম্প্রতি পাঁচটি বিলে সই করেছেন। বিলে সইয়ের পর তিনি বলেছেন, পারিবারিক সহিংসতা বন্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি যারা পারিবারিক নির্যাতনের শিকার হবেন, তারা যাতে সুরক্ষিত থাকতে পারেন, সেই ব্যবস্থাও নেওয়া হবে। যারা এসব ঘটনা ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন গভর্নর।
মূলত যৌন নির্যাতন ও সহিংসতা রোধে গভর্নর যে পাঁচটি বিল সাইন করেছেন, এর মধ্যে নির্যাতিত ব্যক্তির সামাজিক অধিকার রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। তার স্বাস্থ্যসেবা দেওয়া ও অধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্বারোপ করা হয়েছে। আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার বিধানও রাখা হয়েছে। অনেক সময় দেখা যায়, নির্যাতনের শিকার অনেক মানুষ পরিবার ছেড়ে চলে যায়, ভয়ে আইনের আশ্রয় নিতেও পারে না। তাদের সুরক্ষা দেবে এসব বিল।
পারিবারিকভাবে কোনো মানুষ নির্যাতনের শিকার হলে তার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন হয়। এ জন্য নির্যাতিত ব্যক্তি বোর্ড অব ইলেকশনের কাছে আবেদন করে তার ব্যক্তিগত সব তথ্য গোপন রাখার অনুরোধ করতে পারেন। অনেকেই মনে করেন, নির্যাতনকারী তার তথ্য পেলে তাকে আবার নির্যাতন করতে পারেন। এ ছাড়া নানা ধরনের আতঙ্ক থাকে। সেসব আতঙ্ক থেকে রক্ষা পেতে নির্যাতিত ব্যক্তিরা তথ্য গোপন রাখতে পারবেন।
বিয়ে করার পর সাধারণত স্বামী-স্ত্রী একই বাড়িতে থাকেন। তবে দুজন মিলে বাসার সব বিল শেয়ার করে পরিশোধ করেন। কেউ যদি সহিংসতার কারণে বাসা থেকে বের যান বা তাকে বের করে দেওয়া হয়, তাহলে পরে আর ভাড়া কিংবা বিল পরিশোধ করতে হবে না। নির্যাতিত ব্যক্তি স্বাস্থ্যসেবা পাবেন। এ জন্য কারও ইন্স্যুরেন্স না থাকলে সেটি যাতে পান, সে ব্যাপারে ব্যবস্থা করার বিধান রাখা হয়েছে।
বিলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্যাতিত ব্যক্তি যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন, তাহলে তার অস্ত্রের বিষয়ে আদালত খোঁজখবর নিতে পারেন। তা বাজেয়াপ্ত করারও আদেশ দিতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com