বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিদ্যুৎ স্থাপনায় আরও রুশ হামলার খবর জানিয়েছে ইউক্রেন

  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৯.৫৮ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানী বৃহস্পতিবার জানায় যে, জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে রাতভর ধরে রুশ আক্রমণের পর, কোম্পানিটি ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুতের ব্যবহার সীমিত করছে।

উক্রেনআরগো বলে যে, হামলাগুলোতে হওয়া ক্ষয়ক্ষতির মধ্যে দেশটির মধ্যাঞ্চলের সরঞ্জামাদি রয়েছে। তারা জানায় যে, নেটওয়ার্কে ওভারলোড এড়াতে ও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত করতে বিদ্যুতের ব্যবহার সীমিত করা প্রয়োজন।

ইউক্রেনের বৈদ্যুতিক স্থাপনাগুলোতে নতুন আক্রমণগুলো এমন সময়ে হল যখন কিনা, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৈদ্যুতিক গ্রিডে ভারসাম্য ফেরানোর তাদের প্রচেষ্টার জন্য জ্বালানি খাতের কর্মীদের ধন্যবাদ জানান।

জেলেন্সকি তার সান্ধ্যকালীন বক্তব্যে বুধবার বলেন, “শত্রু যাই করুক না কেন, আমাদের কাজ হল তাদের পরিকল্পনাগুলো নস্যাৎ করে দেওয়া ও ইউক্রেনকে রক্ষা করা এবং এটা শুধু কোন একজনের কাজ না, এটা শুধু বিদ্যুৎ [বিভাগের] কর্মীদের বা অন্য কারো একার কাজ না। এখন ইউক্রেনের সকলেরই ভেবেচিন্তে বিদ্যুৎ ব্যবহার করতে হবে।”

ক্রাইমিয়ায় রুশ নিযুক্ত এক কর্মকর্তা বৃহস্পতিবার বলেন যে, রুশ অধিভুক্ত এই উপদ্বীপের এক তাপবিদ্যুৎকেন্দ্রে রাতে একটি ড্রোন হামলা চালানো হয়েছে।

ঐ কর্মকর্তা জানান যে, সেখানকার বিদ্যুৎ সরবরাহে কোন ঝুঁকি নেই এবং কোন হতাহতের ঘটনাও ঘটেনি।

এদিকে, ক্রেমলিন জানিয়েছে যে, বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির কৌশলগত পারমাণবিক বাহিনীর মহড়া দূর থেকে পর্যবেক্ষণ করেছেন। এর মাধ্যমে কোন “ব্যাপক পারমাণবিক হামলায়” সাড়া জানানোর মহড়া দিচ্ছে রাশিয়া।

অপরদিকে, হোয়াইট হাউজ মঙ্গলবার জানায় যে, রাশিয়া আগেই নোটিশ দিয়েছিল যে তারা বার্ষিক মহড়াটি অনুষ্ঠিত করতে যাচ্ছে, যার নাম হল “গ্রোম” বা “বজ্রপাত”। রাশিয়ার মহড়াগুলো এমন সময়ে হচ্ছে যখন কিনা নেটো সোমবার তাদের নিজস্ব বার্ষিক পারমাণবিক মহড়া আরম্ভ করেছে, যার নাম হল “স্টেডফাস্ট নুন” (অটল মধ্যাহ্ন)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com