বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের লোয়া শহরে বাবার ৭০ নারী খুনের তথ্য ফাঁস করে দিলেন সন্তান

  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৮.০৮ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ এ যেন বিশ্বের তাবড় সিরিয়াল কিলারদের কাহিনিকেও হার মানাবে। ৩০ বছর ধরে কমপক্ষে ৭০ জন নারীকে খুন করেছেন বাবা। আর সেই তথ্য ফাঁস করে দিলেন তার সন্তান। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের লোয়া শহরের।
ঘটনা এখানেই শেষ নয়। বাবার কুকীর্তি ফাঁস করে দেওয়া ওই নারীর নাম লুসি স্টুডিও। তার দাবি, ভাই-বোনদের সঙ্গে সেই মরদেহগুলো তিনি নিজেও কবর দিতেন। শুধু তাই নয়, যেসব জায়গায় লাশগুলো মাটি চাপা দেওয়া হয়েছে, তা পুলিশকে দেখিয়েও দিয়েছেন ওই নারী। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ক্যাডেভার কুকুর নিয়ে সেখানে যায়। এখন পর্যন্ত কিছু না মিললেও, ওই নারীর দেখানো জায়গায় মৃত মানুষের পচাগলা দেহের উপস্থিতির ইঙ্গিত দিয়েছে পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। ঘটনা সত্যি প্রমাণিত হলে এটি বিশ্বের অন্যতম সিরিয়াল কিলিংয়ের কাহিনি হিসেবে পরিচিতি পাবে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৩ সালে ৭৫ বছর বয়সে মারা যান লুসির বাবা ডোনাল্ড ডিন স্টুডি। লুসির দাবি, বাবার কথামতো ঠেলাগাড়ি করে মরদেহগুলোকে একটি ১০০ ফুট গভীর কুয়া এবং একটি পাহাড়ে নিয়ে যেতেন তিনি। এই কাজে তাকে সাহায্য করতেন ভাই-বোনরা। কাপড় ও গয়না পরা অবস্থাতেই বেশিরভাগ নারীর মরদেহ কবর দিতেন ডোনাল্ড। অধিকাংশ মরদেহ ফেলা হতো কুয়ায়। এরপর ভাই-বোনদের সঙ্গে সেগুলোর উপর মাটি ফেলতেন লুসি। শুধু তাই নয়, ট্রফি হিসেবে নিজের শিকারের একটি দাঁত বাড়িতে সাজিয়ে রাখতেন ডোনাল্ড
লুসির কথা শুনেই কুকুর নিয়ে সেখানে হাজির হয় পুলিশ। এ বিষয়ে ফ্রেমন্টের শেরিফ (সরকারি কর্মকর্তা) কেভিন এইস্ত্রোপ বলেন, “এখন পর্যন্ত কঙ্কালের হাড় উদ্ধার হয়নি। তবে কুকুরদের ইঙ্গিত অনুযায়ী, লাশ কবর দেওয়ার জায়গাটি অনেকটা বড়।” সূত্র: সিএনএন, নিউজ উইক, ফক্স ফাইভ, ডেস মইনেস রেজিস্টার, ইউএসএ টুডে, ডেইলি মেইল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com