বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেন-কৌশল বদল ও রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে বাইডেনকে ৩০ কংগ্রেসম্যানের চিঠি

  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৩.২৮ এএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল পরিবর্তন ও চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন দেশটির ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের ৩০ জন প্রতিনিধি পরিষদ সদস্য।

ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য তারা অন্যান্য প্রয়োজনীয় কূটনৈতিক উপায় অবলম্বনেরও আহ্বান জানান। মার্কিন কংগ্রেসম্যানদের এই আহ্বান সত্ত্বেও জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে।
সোমবার মার্কিন কংগ্রেশনাল প্রগ্রেসিভ ককাসের চেয়ার প্রমিলা জয়াপাল হোয়াইট হাউজে এই চিঠি পাঠানোর কথা জানিয়ে বলেন, ইউক্রেনে ধ্বংসযজ্ঞ, পরমাণু যুদ্ধের হুমকি এবং ইউরোপ সফরে তিনি যে অর্থনৈতিক সংকট দেখেছেন তার প্রেক্ষাপটে আলোচনার জন্য এই চিঠি দিতে উৎসাহী হয়ে ওঠেন।
জয়াপাল বলেন, “যদিও আমরা এই চিঠি দিয়েছি তবে আলোচনার টেবিলে ফেরার ব্যাপারে মূল সিদ্ধান্ত ইউক্রেনের ওপর নির্ভর করছে। কিয়েভ সরকারকে শত শত কোটি ডলারের অস্ত্র দিয়ে আমেরিকা বাঁচিয়ে রাখার চেষ্টা করার ভেতর দিয়ে এই সংকট সমাধান করার সম্ভাব্য সব ধরনের উপায় অবলম্বনের ক্ষেত্রে আমেরিকার জন্য এক ধরনের দায়িত্ববোধ তৈরি হয়েছে যার কারণে এখনও ক্ষয়ক্ষতি কমিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসা উচিত যাতে ইউক্রেন সংকট শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা যায়।”
চিঠির সবশেষে আবারও প্রেসিডেন্ট বাইডেনের প্রতি রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার পথ উন্মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। তবে এই সংকট সমাধানের জন্য ইউক্রেনের পক্ষ থেকে কী ধরনের ছাড় দেওয়া উচিত সে সম্পর্কে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা কোনও কথা বলেননি।
এই চিঠিতে যে সমস্ত আইনপ্রণেতা সই করেছেন তার মধ্যে রয়েছেন ডেমোক্র্যাট দলের প্রগতিশীল কংগ্রেসম্যান হিসেবে পরিচিত রো খান্না, রাশিদা তালিব, ইলহান ওমর, আয়ানা প্রেসলি এবং আলেজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ।
গত ফেব্রুয়ারি মাস থেকে এই পর্যন্ত মার্কিন সরকার ইউক্রেনকে ছয় হাজার কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জামের পাশাপাশি অর্থনৈতিক সহায়তা দিয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী জানুয়ারির আগেই মার্কিন প্রশাসন ইউক্রেনের জন্য আরও পাঁচ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস করবে। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com